Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবিতে বাবার সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
১১:৫১ am ২১, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

(জয়পুরহাট) প্রতিনিধি- 

জয়পুরহাটের ক্ষেতলালে চাঁদাবাজী, থানায় হামলা ও ভাঙচুরে  অভিযুক্ত  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ এর  পিতা মাইনুর রহমান শুক্রবার ২১ মার্চ সকাল ১১ টায় ক্ষেতলাল প্রেস ক্লাবে জোনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর ছাত্র জনতা ক্ষেতলাল থান ও  ইউএনও অফিস  ভাঙচুর ও ভস্মিভূত করার সিদ্ধান্ত নিয়েছিল। আমিও আমার ছেলে  তা বাস্তবায়ন হতে দিইনি, আমার ছেলে মেহেদী আশিক পার্থ বিগত ১৭ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। ফ্যাসীবাদী সরকারের সময় আমার পরিবার জেল জুলুম, নির্যাতন সহ নানা রকম নিপীড়ন সহ্য করেছি। আমার ছেলে একজন সফল রাজনীতিবিদ, অতীতে তার বিরুদ্ধে চাঁদাবাজির কোন রেকর্ড নেই। আমার ছেলের সফলতার ঈর্ষান্বিত হয়ে একই দলের কিছু স্বার্থন্বেষী মহল আমার ছেলেকে বিতর্কিত করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এক যুগে অসত্য তথ্য প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

 প্রকৃত ঘটনা হচ্ছে গত ১৮ ই মার্চ মঙ্গলবার সরূপ মোহন্তের চায়ের দোকানে চা খাওয়া নিয়ে জনৈক সালাম ,তোফাজ্জল ও বগুড়া থেকে আসা  ২ সহযোগীর সঙ্গে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময়  আমার ছেলে থানা পুলিশকে খবর দিলে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। আমার ছেলের অভিযোগে থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গেলেও আটককৃত ব্যক্তিরা উল্টো আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা ভাবে চাঁদাবাজির অভিযোগ আনে। একথা শোনার পর আমার ছেলে ও তার অনুসারীরা তার মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে থানা মূল ফটকের বাইরে রাস্তায় বসে পড়ে। এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু আমার ছেলেও তার অনুসারিরা থানার ভিতরে প্রবেশ করে থানা ভাঙচুর, কাউকে লাঞ্ছিত অথবা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেনি। তবে একজন পুলিশ কনস্টেবল মোবাইলে ভিডিও ধারণ করলে আমার ছেলে ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য ওই পুলিশ সদস্যকে অনুরোধ জানান। ইতিমধ্যে উৎসুক জনতা থানা গেটে এসে ভিড় জমায়, আর এই উৎসুক জনতাকে আমার ছেলের অনুসারী বিএনপির লোকজন ভেবে ওসি মহোদয় সেনা ক্যাম্পে খবর দেন। প্রকৃত সত্যকে আড়াল করে আমার ছেলের রাজনৈতিক একই দলের একটি স্বার্থন্বেষী মহল পুলিশ প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার ছেলেকে প্রধান আসামি করে চাঁদাবাজী ও থানায় হামলা ভাঙচুর শিরোনামে পৃথক দুটি মামলা করায় আমি হতবাক হয়েছি।আমি অবিলম্বে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ সময়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার
  • ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন উপদেষ্টা
  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার
  • যশোর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন
  • মাধবদীতে দৌরাত্ম্যের অভিযোগ থামছে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম