Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডে যুক্তরাজ্যে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন, বড় বিমানবন্দর বন্ধ  

Bangla FMbyBangla FM
৬:১৮ am ২১, মার্চ ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর শুক্রবার (২১ মার্চ) সারা দিন বন্ধ থাকবে বলে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে।

 স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাবস্টেশনটি থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলেই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। 

যুক্তরাজ্যের এই বিমানবন্দর অনেক ব্যস্ততম বলে খবরে বলা হয়েছে। বিমানবন্দরটি বন্ধের কারণে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে। বিবিসি বলছে, যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৩০০ ফ্লাইট ওঠানামা করে।

বিবিসি বলছে, বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ফলে এরইমধ্যে ১৬ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসঙ্গে অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে। 

বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখতে হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে।

হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা যদিও কাজ করছেন, কিন্তু তারপরও আমাদের কাছে স্পষ্ট নয় যে— ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে পুনরায় চালু করা যাবে। 

লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে,  বৈদ্যুতিক উপকেন্দ্রের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৭০ কর্মী কাজ করছেন।

 বিবিসি বলছে, বৈদ্যুতিক উপকেন্দ্র এলাকার আকাশে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। 

তবে বৈদ্যুতিক উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

Tags: অগ্নিকান্ডযুক্তরাজ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান
  • রাজবাড়ীর পাংশায় ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম