Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আ’লীগ নেতার উপস্থিতিতে ইফতার! হবিগঞ্জ যুবদল আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

Bangla FMbyBangla FM
৪:১৫ am ২০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

হবিগঞ্জ প্রতিনিধি :

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আন্দোলনে মামলার আসামিকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার করার সময়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৪ মার্চ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসর ও হবিগঞ্জের আওয়ামী সন্ত্রাসী আবু জাহিরের অন্যতম সহযোগী জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের আন্দোলনে হামলার মামলার আসামি আহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার করার সময়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এমতাবস্থায় সংগঠনবিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৩ দিনের মধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু জানান, আমি আমার মতো করে ইফতার করেছি। আহাম্মদ আলীকে আমি চিনি না, ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় নাই। কোনো দিন দেখাও হয় নাই। আমরা আওয়ামী লীগের দোসরের সঙ্গে বিগত ১৭ বছর ধরে সংগ্রাম করে আসছি, তাদেরকে শেল্টার দেওয়ার প্রশ্নেই ওঠে না। বিগত আন্দোলনে আমার চোখ নষ্ট হয়ে গেছে, অনেক বার জেল কেটেছি।

Tags: ইফতার মাহফিলরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম