Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেই ফ্যাসিস্ট-জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই- ডা. শফিকুর রহমান

Bangla FMbyBangla FM
১০:২৮ am ১৭, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0

এস.এম. পারভেজ, ঝালকাঠিঃ-

জুলাই বিপ্লবে শহীদ সেলিম তালুকদারের কন্যা রোজাকে দেখতে আসলে ঝালকাঠিতে একটি পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন সেলিম তালুকদারের জন্ম রমজান মাসে এজন্য তার আরেকটি নাম রয়েছে রমজান। যা ফার্সি শব্দ, কুরআনের ভাষায় সাওম বা সিয়াম। সবমিলিয়ে রোজা’র অভিভাবকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি তার নাম হবে সাইমা সেলিম রোজা। এখন থেকে সে এই নামেই পরিচিত হবে।

শিশু কন্যাটি শহীদের সন্তান হিসেবে মর্যাদার সাথে বড় হবে ইনশা আল্লাহ। যার বাবা দেশের জন্য আপোষহীন হয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন, সেও যেন তার বাবার অনুসারী হয়ে ভালো মানুষ ও দেশপ্রেমিক হতে পারেন। আল্লাহ যেন জাতির খেদমতে এই মেয়েটাকে উপযুক্ততা দিয়ে তৈরী করেন। বাবা সেলিম তালুকদারের মৃত্যুর ৭মাস পরে কন্যা সন্তান রোজা’র জন্ম। সে আজীবন বাবার ভালোবাসা, আদোর ও মমতা থেকে বঞ্চিত হলো। যারা সেই সেলিম তালুকদারকে হত্যা করে পুরো একটি পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিলো। সেই ফ্যাসিস্ট-জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই। বাংলাদেশ পেনাল কোড যে ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে আমরা সেই সর্বোচ্চ শাস্তির দাবী করছি।

গড়িমসি করে সময় ক্ষেপণ করার দরকার নেই, অল্প সময়ের ভেতরেই খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের বিচার ও শাস্তির আওতায় দেখতে চাই। সোমবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে পথসভায় তিনি এসব কথা বলেছেন।

ঝালকাঠি জেলা জামায়াত আয়োজিত পথসভায় তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে থেকে যারা নানা অপরাধে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তোলেন জামায়াতের এ শীর্ষ নেতা।

ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারী ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমীর অধ্যাপক আ. জব্বার ও শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান হোসেন তালুকদার। 

এসময় বক্তৃতা করেন মালয়া প্রবাসী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শেখ নেয়ামুল করীম, ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মাওলানা হেমায়েত উদ্দিন, জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাও. আবুবকর সিদ্দিক, রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জমান তালুকদার, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, নলছিটি উপজেলা আমীর মাওলানা জাকির হোসেন খান, কাঠালিয়া উপজেলা আমীর মাস্টার মজিবুর রহমান।

পথসভা শেষে সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের পিত্রালয়ে শহরের কৃষ্ণকাঠিতে গিয়ে নবজাতক রোজাকে কোলে নিয়ে আদোর করেন। এসময় সালামী স্বরূপ তাকে শুভেচ্ছা উপহার দেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এসময় তিনি সাইমা সেলিম রোজা’র সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি পুরো পরিবারের পাশে জামায়াত থাকবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।  

Tags: ডা.শফিকুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ২৫ মার্চ ও ২৬ মার্চ ঘিরে প্রস্তুতি সভা
  • শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন
  • মৌলভীবাজারে র‍্যালি ও মহড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস
  • আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল
  • সতর্ক করার পরও ইরান ‘ভুল করছে’: এরদোগান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম