Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

Bangla FMbyBangla FM
৩:২৬ pm ১১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

জেলা প্রতিনিধি নওগাঁঃ-
নওগাঁয় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ)
দুপুর ২টার দিকে শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা
পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী বিলকিস বানু (৫০)। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ
সূত্রে জানা যায়, দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে
মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার কোলা পালসা গ্রামে
যাচ্ছিলেন।

পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় এলাকায় মজুমদার
অটোরাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের
চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। নওগাঁ সদর থানার ওসি নূরে আলম
সিদ্দিকী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করে মৃতদেহ নওগাঁ
সদর থানায় নিয়ে এসেছে। এখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল
মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিবারের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে ময়নাতদন্ত
মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা
হেফাজতে নেওয়া হয়েছে।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান

Tags: দুর্ঘটনাযানবাহন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা
  • ইসলামি ব্যাংকের টাকা চুরিঘটনায় পায়ের জুতা দেখে চোর সনাক্ত  
  • শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম