Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজানে বাজার মনিটরিং কার্যক্রমে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলা‌ম

Bangla FMbyBangla FM
১০:৫০ am ০৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ 

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিরাজগ‌ঞ্জের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসক ও প্রশাসনের টাস্কফোর্স টিম।

সোমবার (৩ মার্চ) দুপুরে ‌সিরাজগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজারসহ বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া ফুটপাতের দোকান উচ্ছেদে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলা‌মের  নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ পুলিশ সুপার, মো. ফারুক হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মো‌নোয়ার হো‌সেন, সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন ক‌বির, সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বড়বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, তারাজুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক কাঁচা বাজার, মাছ বাজার, গরু ও মুরগির মাংসের বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তিনি। দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে বলে জানিয়েছেন তি‌নি।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ব‌লেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য মনিটরিং করা হচ্ছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় দোকানে মূল্য তালিকা রাখতে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেন তিনি।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবান জেলা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
  • রাজশাহীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে
  • বাকেরগঞ্জে গোমা সেতু আজ খুলছে
  • খাল পুনঃখনন করলে উপকৃত হবে মানুষ
  • মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম