Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুরে অসুস্থতার ছুটি না পেয়ে সহকর্মীর মৃত্যু, পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Bangla FMbyBangla FM
১০:১১ am ০৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

গাজীপুরের বোগরা বাইপাস মোড় এলাকায় ‘প্যানারোমা গার্মেন্টসের’ এক অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন সহকর্মী পোশাকশ্রমিকেরা। 

আজ সোমবার (৩ মার্চ) সকালে বিক্ষোভ করেন তাঁরা।

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

শ্রমিকদের বিক্ষোভের কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে অন্তত ৩ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল বলেন, “যতদূর জানতে পেরেছি, বাইপাস মোড় এলাকার প্যানারোমা গার্মেন্টসের এক শ্রমিক রোববার অসুস্থ হয়ে পড়েন। 

তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও গার্মেন্টস কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দিতে অসম্মতি জানায়। পরে তিনি মারাও যান।

“এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সোমবার সকালে তারা বিক্ষোভ শুরু করে।”

তিনি বলেন, এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে, ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহের ভোগড়া বাইপাস মোড় থেকে দক্ষিণে বোর্ড বাজার পর্যন্ত এবং উত্তরে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তা অশোক কুমার বলেন, সকাল সোয়া ১০টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছিল; শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। 

তবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রূপগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ শীর্ষ কারবারি আটক
  • সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি
  • কক্সবাজারে ইফতারসামগ্রী দিলেন বৌদ্ধ ভিক্ষু কে. শ্রী. জ্যোতিসেন মহাথেরো
  • শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান
  • সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. মোশাররফ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম