Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এলপি গ্যাসের দাম কমবে না বাড়বে, জানা যাবে আজ

Bangla FMbyBangla FM
১০:০৫ am ০৩, মার্চ ২০২৫
in অর্থনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

মার্চ মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ (সোমবার, ৩ মার্চ)।

 এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আজ বিকেল ৩টায় সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

গত ২ ফেব্রুয়ারি, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে, ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছিল।

এছাড়া, আজকের ঘোষণায় অটোগ্যাসের দামও জানানো হবে। ২ ফেব্রুয়ারি, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। 

জানুয়ারি মাসের শুরুতে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া, ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল, এবং ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮৫ পয়সা করা হয়েছিল।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমানো হয়েছিল এবং সাত দফা বাড়ানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল, তবে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বেশ কয়েকবার দাম বৃদ্ধি পেয়েছে, আর এপ্রিল, মে, জুন এবং নভেম্বরে দাম কমানো হয়েছিল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার
  • বাকেরগঞ্জে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ ও আহত ২ 
  • শেরপুরে ভিজিএফ চাল বিতরণ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন
  • অশ্লীল ছবি দিয়ে চাঁদাবাজি,মৌলভীবাজারে পঙ্খী গ্রেফতার
  • বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম