Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজালালে ২কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

Bangla FMbyBangla FM
৮:২৬ am ০৫, মে ২০২৫
in অপরাধ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত মো. সুমন নামের এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস সোমবার (৫ মে) গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয় এবং তার লাগেজে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ কেজি ২৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বরুণ দাস জানান, সুমন বাটিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে রোববার রাত ১১টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

 স্ক্যানিংয়ের সময় তার ব্যাগেজের ভেতরে সোনার রিং তৈরির মেশিনের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় এই সোনা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এই ঘটনায় আটক সুমন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামের বাসিন্দা। কাস্টমস কর্মকর্তা বরুণ দাস আরও জানান, জব্দকৃত স্বর্ণের ঘটনায় সুমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা প্রায়ই বিব্রত হন। তিনি বলেন, আন্তর্জাতিক চোরাচালান চক্র অসহায় প্রবাসীদের ব্যবহার করে এই স্বর্ণ দেশে পাঠাচ্ছে। 

হুন্ডি বা অন্যান্য অবৈধ উপায়ে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে এবং তার বিনিময়ে যাত্রীরা সাধারণ স্বর্ণ মনে করে এগুলো নিয়ে আসছে। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোজায় হাইস্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত
  • গাজীপুরে বেতন বকেয়া, সড়কে শ্রমিক
  • বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল
  • ‘আমার কাছে টাকা নাই’—শেষ কথাগুলোই শেষ হয়ে রইল
  • শাহজাদপুরে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম