Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে টিআরসি পদে ৭১ জনের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন, শতভাগ স্বচ্ছতার আশ্বাস পুলিশের

Bangla FMbyBangla FM
৪:০২ pm ২৪, মে ২০২৫
in চাকুরি
A A
0

ময়মনসিংহ প্রতিনিধি:
“সেবার ব্রতে চাকরি” — এই প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহ জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাত ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

পুলিশ সুপার জানান, বিদ্যমান কোটা অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে ৭১ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে অভিনন্দন জানানো হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নতুন রিক্রুটদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশের সেবা করার আহ্বান জানান। এসময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত:

  • মোট শূন্য পদ: ৭১টি
  • প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে অংশগ্রহণ: ৩,৮৯২ জন
  • শারীরিক সক্ষমতা যাচাই (PET) উত্তীর্ণ: ৯১০ জন
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ: ১৩৮ জন
  • চূড়ান্তভাবে মনোনীত: ৭১ জন

এ নিয়োগ কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যেও স্বচ্ছতা ও ন্যায্যতার দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে জেলা পুলিশ প্রশাসন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য নিহত
  • ৫ আগস্ট বঙ্গভবনে যা ঘটেছিলো তা জানালেন রাষ্ট্রপতি
  • এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, দায়িত্বে ৬ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম