Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেজর জিয়া এদেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন: হান্নান মাসউদ

Bangla FMbyBangla FM
৩:৫৭ am ১০, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী থেকে:
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, স্বাধীনতার পর একমাত্র মেজর জিয়া বাংলাদেশে প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ভারতের আগ্রাসী মনোভাব সে স্বপ্ন বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে।

সোমবার (৯ জুন) বিকেলে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের কমলার দিঘীর পাড়ে মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার সরকার প্রসঙ্গে তিনি বলেন, “শুধু আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতনের অর্থই হচ্ছে এদেশে ভারতীয় আধিপত্যের অবসান।”

টিউলিপ সিদ্দিক ও ড. ইউনুসের সাক্ষাৎ প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের সঙ্গে জড়িতদের সাথে ড. ইউনুসের কোনো যোগাযোগ হলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালের পরে আমাদের মতো দেশগুলো যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া উন্নয়নের পথে এগিয়েছে। মালয়েশিয়া পেয়েছে মাহাথির মোহাম্মদের মতো সৎ ও দূরদর্শী নেতৃত্ব। আর আমরা পেয়েছি এমন এক শাসক যার আমলে দুর্ভিক্ষ হয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, “ড. ইউনুস নির্বাচন নিয়ে রোডম্যাপ দিয়েছেন। তবে তার আগে অবশ্যই দেশজুড়ে অস্ত্র উদ্ধারের অভিযান চালাতে হবে। প্রতিটি ঘর থেকে অস্ত্র উদ্ধার এবং সশস্ত্র ব্যক্তিদের গ্রেফতার করতে না পারলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ সম্ভব নয়।”

নিজ এলাকার প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও আমি হাতিয়ার মানুষের দুঃখ-দুর্দশা ভুলতে পারি না। এক সময় হাতিয়া সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছিল। আমি চাই, হাতিয়া হোক শান্তিপূর্ণ, নিরাপদ ও বসবাসযোগ্য এলাকা।”

সভায় সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজুর রহমান। এতে স্থানীয় শিক্ষকমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় নাগরিক পার্টিহান্নান মাসউদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম