Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জমি বিরোধে শিক্ষিকার মৃত্যু, আহত ৩

Bangla FMbyBangla FM
৪:২৯ pm ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রোজিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত রোজিনা নবদূত পাঠশালা কেজি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

নিহত রোজিনা বেগম ওই গ্রামের মৃত নিজাম মিয়ার মেয়ে। আহতরা হলেন—জালাল মিয়া, হারুন মিয়া ও তার স্ত্রী নুরুন নাহার লুবনা, রেজাউল আহমেদ সাগর এবং তার মামা আজবর মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি কৃষিজমি নিয়ে বিরোধ চলছিল। যদিও জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল, সোমবার সকালে অভিযুক্ত আব্দুর রহিম ভেকু মেশিন দিয়ে সেখানে মাটি কাটার চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সংঘর্ষে জালাল মিয়ার পায়ের রগ কেটে যায় এবং রোজিনা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতাহের আলী বলেন, “রোজিনা বেগম ছিলেন এলাকার একজন সম্মানিত শিক্ষিকা। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম