Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কামালপুর পাটলাই নদী ঘাটে তিন লাখ ৫১ হাজার টাকা ছিনতাই

Bangla FMbyBangla FM
৬:৫৮ am ৩০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কামালপুর পাটলাই নদী ঘাটে তিন দিনব্যাপী টোল আদায়ের ৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ঘাটের নিয়ন্ত্রণ নেয় এক প্রভাবশালী চক্র। অভিযোগ উঠেছে, উত্তরশ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা দিলোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে এই দখল কার্যক্রম চালানো হয়।

বিআইডব্লিউটিএ কর্তৃক ইজারা নেওয়া ঘাটটি ২০২৪-২৫ অর্থবছরের জন্য আড়াই কোটি টাকায় মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ ইজারা নেয়। প্রতিষ্ঠানটির পক্ষে ম্যানেজার লোকমান হোসেন ও সহকারী ম্যানেজার অনিক মিয়া কয়লা ও পাথরবাহী প্রতিটি ভলগেট নৌকা থেকে সরকার নির্ধারিত ৩৪.৫০ পয়সা হারে টোল আদায় করে আসছিলেন।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতা ফেরদৌস আলমের সহায়তায় দিলোয়ার হোসেন তালুকদার ও তার সহযোগীরা ঘাটে উপস্থিত হয়ে ৬ আনা শেয়ারের দাবি করেন। পরে মাত্র ১৮ লাখ টাকা দিয়ে ৮৪ লাখ টাকার শেয়ার দখলে নেন তারা। এরপর চলতে থাকে টোল আদায় কার্যক্রম।

তবে গত ২৮ জুন সন্ধ্যায়, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান আখঞ্জী, ইসলাম হোসেন আখঞ্জী ও কবির হোসেন ঘাটে এসে ম্যানেজারের কাছে জমাকৃত তিন দিনের টোলের টাকা ছিনিয়ে নেন এবং ম্যানেজারদের হুমকি দিয়ে ঘাট থেকে বের করে দেন। অভিযোগে আরও বলা হয়, এখন ওই চক্র সরকার নির্ধারিত হারের প্রায় দ্বিগুণ, অর্থাৎ ৫০.৫০ পয়সা হারে প্রতি টন পাথর-কয়লায় চাঁদা আদায় করছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে দিলোয়ার হোসেন তালুকদার ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘাটটির ইজারাদার ও বিএনপি নেতা মো. রতন মিয়া জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দিলোয়ার গং জোরপূর্বক ঘাট দখল করে এবং টাকা ছিনতাই করে। তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

বিআইডব্লিউটিএ-এর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের উপপরিচালক শরিফুল ইসলাম জানান, “বৈধ ইজারাদারকে জোর করে সরানো ফৌজদারি অপরাধ। তবে এখনো পর্যন্ত সোহাগ এন্টারপ্রাইজের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

Tags: অপরাধছিনতাই
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নীরব পুনর্বাসন
  • সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৯, সব কেন্দ্র সিসিটিভির আওতায়
  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম