Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেডকর্মীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

Bangla FMbyBangla FM
৭:১৯ am ২৫, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বেপরোয়া ট্রাকচাপায় মিলি আক্তার (২৪) নামে এক ইপিজেডকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে উপজেলার শ্বাসকান্দর মোড়ের সরকার ইটভাটার সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মিলি আক্তার সৈয়দপুর উপশহরের ঢেলাপির উত্তরা আবাসন এলাকার বাসিন্দা মো. চান বাদশার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিলি আক্তার ভ্যানে করে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সৈয়দপুর থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে মিলি ছিটকে পড়ে যান। মুহূর্তেই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের অনুরোধে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Tags: ট্রাকচাপাদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ
  • সেচ পাম্পের পানি বন্ধ করে দেওয়ায় বোরো ধান ক্ষতির অভিযোগ
  • শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার
  • জামালপুরের ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া শিক্ষকের ছড়াছড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম