Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫৪ হাজার

Bangla FMbyBangla FM
৬:১২ am ০৩, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনেই নিহত হয়েছেন আরও ৫২ জন। আহত হয়েছেন ৫০০’র বেশি। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪৭০ জনে। আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জন।—বলা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫২টি মরদেহ ও ৫০৩ জন আহত ব্যক্তি আনা হয়েছে বলে জানায় তারা। এছাড়া বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলেও উদ্ধারকারীরা সেসব জায়গায় পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। ওই হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

দেড় বছরের বেশি সময় চলা এই যুদ্ধের মাঝখানে ২০২৫ সালের জানুয়ারিতে একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও, গত ১৮ মার্চ ফের আক্রমণ শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় চালানো অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরও ৩,৮২২ জন এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার।

Tags: গাজাফিলিস্তিনি নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম