Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত

Bangla FMbyBangla FM
৯:৫৬ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


মো. জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি:

স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. মিজানুর রহমান, মো. হানিফ হাওলাদার, মো. রিয়াদ হোসেন, ডাকুয়া সৈয়দ মাসুদ, সারমিন আক্তার, সবিতা রায়, ফাতেমা আক্তার, ঝুমুর সেন, তহমিনা আক্তার, তানিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন। অথচ তাঁরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

তাঁরা বলেন, নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা ও ধারাবাহিক পদোন্নতি—এই দাবিগুলো বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

উল্লেখ্য, সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে
  • ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন
  • পুঠিয়ায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান
  • মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম