Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিদেশে পাচারকৃত সম্পদ: সাবেক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Bangla FMbyBangla FM
৫:১২ am ২০, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগীদের তদন্তে এসব তথ্য প্রকাশ পাচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নামে যুক্তরাজ্যে ৩৩৬টি বাড়ি ও ফ্ল্যাট, ব্যাংক হিসাবে ৩৫ কোটি টাকার সম্পদ শনাক্ত করা হয়েছে। বর্তমান বাজারমূল্যে এসব সম্পদের মূল্য প্রায় ১,২৫০ কোটি টাকা।

তদন্তে আরও উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান ও তার ভাতিজা শাহরিয়ার রহমানের নামে দুটি বিলাসবহুল বাড়ি পাওয়া গেছে, যার মূল্য প্রায় ১,৩০০ কোটি টাকা। একইভাবে যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে, যেটি একজন ঘনিষ্ঠ ব্যবসায়ী উপহার দিয়েছেন বলে দাবি করা হচ্ছে।

বাংলাদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), দুদক ও বিএফআইইউ-এর সমন্বিত তদন্তে দেখা যাচ্ছে—এস আলম গ্রুপ, বেক্সিমকো, ওরিয়ন, নাসা এবং সিকদার গ্রুপসহ বেশ কয়েকটি প্রভাবশালী গ্রুপের নামে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে সম্পদের সন্ধান পাওয়া গেছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) এবং আন্তর্জাতিক অ্যান্টিকরাপশন সেন্টারের সহায়তায় সম্পদ জব্দের উদ্যোগ চলছে। ইতোমধ্যে অন্তত তিনজনের সম্পদ জব্দের খবরও নিশ্চিত করেছে একটি সূত্র।

এছাড়াও আরও অনেক ব্যক্তির বিরুদ্ধে ২০০ কোটির বেশি টাকার সম্পদ পাচারের অভিযোগে তদন্ত চলছে। দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা গড়ে তোলার এই ঘটনা এখন দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে।

Tags: বিদেশে পাচারকৃত সম্পদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার
  • হোমনায় ইউসিসিএ চেয়ারম্যান অপহরণে গ্রেপ্তার ১
  • রাজবাড়ীতে ময়লা-ড্রেন পরিষ্কারে ছাত্রদল নেতা রোমান
  • লামায় ‘ফ্যামিলি কার্ড’ পেলে স্বস্তি ফিরবে নিম্ন আয়ের মানুষের
  • নাভারণ ব্যবসায়ীদের সাথে ইফতার করলেন আবুল হাসান জহীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম