Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলঢাকায় কিশোরী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
৯:০৫ am ১৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় সুমি রানী রায় (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নের হাগুড়ারডাঙ্গা কবিরাজপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমি রানী রায় ওই গ্রামের দিনমজুর রাজকুমার রায়ের মেয়ে। অভাবের তাড়নায় সুমি উত্তরা ইপিজেডের একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে ঘটনার তিন দিন আগে থেকে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন না।

পরিবারের সদস্যরা জানান, তারা সবাই কাজে ব্যস্ত থাকায় সুমির আচরণে তেমন কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। তবে হঠাৎ করেই কাজে না যাওয়া এবং এরপর এই ঘটনা তাদের স্তব্ধ করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরের তীরের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন কিশোরী সুমি।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের মতে, পরিবারে অভাব-অনটন এবং নীরব মানসিক চাপ কিশোরীদের মতো কোমল বয়সী মেয়েদের জীবনে চরম প্রভাব ফেলছে, যা সামাজিকভাবে ভাবনার বিষয়।

Tags: জলঢাকাঝুলন্ত মরদেহ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র
  • উপদেষ্টাদের সম্পদ গণমুখে আসেনি
  • শিল্পাঞ্চলে ভোটের ছুটির নতুন নির্দেশনা
  • ভোটের দিন প্রার্থী ও এজেন্টদের যানবিধি
  • প্রচারে ইতি, ভোট বৃহস্পতিবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম