Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের স্মরণে সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল

Bangla FMbyBangla FM
৬:৫০ am ২২, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ তোফায়েল আহমেদ ,রংপুর সদর উপজেলা প্রতিনিধি:

গাজীপুরের উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রংপুর সদর উপজেলার সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে অংশ নেন।

শোকাবহ এই মুহূর্তে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম প্রামাণিক। তিনি বলেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। আল্লাহ যেন নিহতদের জান্নাত নসিব করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর চৌধুরী মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা শুধু তাদের জন্য নয়, আমাদের সবার জন্যই এক অপূরণীয় ক্ষতি। আমরা এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।” তিনি নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এই দোয়া মাহফিলে সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অত্যন্ত শোকাবহ পরিবেশে অংশগ্রহণ করেন। দেশের শিক্ষা অঙ্গনে নেমে আসা এই শোকের ছায়া সকলের হৃদয় ছুঁয়ে যায়।

Tags: মাইলস্টোন কলেজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম