Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ইউএনও বরাবর

Bangla FMbyBangla FM
৪:০১ am ২৬, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে দশম শ্রেণীর বায়েজিদ, মুবিন, গিয়াস, সুমিসহ ৩৯ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছেন। অভিযোগে উল্লেখ করেছেন বিদ্যালয়ের গাছ ৮ লক্ষ টাকা বিক্রি করেছে ও পুরাতন ভবন বিক্রি করেছেন। শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীরা স্কুলে আসে না। বিদ্যালয়ের বেঞ্চের জন্য জেলা পরিষদ এক লক্ষ টাকা বরাদ্দ দেয় নতুন বেঞ্চ না বানিয়ে পুরাতন বেঞ্চে জেলা পরিষদ লিখে দিয়েছে, স্কুলের বাউন্ডারি ভাঙ্গা বহিরাগত পোলাপান বিরক্ত করে, স্কুলের সাইন্সের কোন যন্ত্রপাতি নেই, যার কারণে বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক কিছুই হয় না, অথচ সাইন্স ল্যাবের জন্য ৯৫ হাজার টাকা বরাদ্দ এসেছে, আইসিটি রিলেটেড কোন সানগ্রী নেই, আইসিটি ব্যবহারিক কিছুই হয় না, স্কুলে তেমন কোন সহ-শিক্ষা কার্যক্রম হয় না, বার্ষিক শিক্ষা সফরের টাকা নেই বলে বার্ষিক শিক্ষা সফরে নেয়া হয় না, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতি  প্রতিযোগিতার ব্যবস্থা করেন না, বিদ্যালয়ে বিভিন্ন দিবস উদযাপনে তিনি অনুউৎসাহিত করেন, এ বছরে পহেলা বৈশাখ অনুষ্ঠানের জন্য অধিদপ্তরের নির্দেশনা থাকতেও আগ্রহ দেখাননি, ছাত্র-ছাত্রীদের সাথে শক্ত মেজাজে কথা বলেন এবং মাঝে মাঝে এসেম্বলিতে দাঁড় করিয়ে বেধড়ক পিঠানসহ ১৭ টি অভিযোগ উল্লেখ করে অভিযোগে।

গত বুধবার স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুনের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের সামনে বোয়ালমারী-মোহাম্মদপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছায়ে শিক্ষার্থীদের শান্ত করে আশ্বাস দিয়ে ক্লাসে ফিরিয়ে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অরুণ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যত অভিযোগ সবই মিথ্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি তানভীর হাসান চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলতেছে। তদন্ত্র শেষে ব্যবস্থা নেয়া হবে।

ফরিদপুর জেলা প্রতিনিধি 

মোঃ আসাদুজ্জামান মিয়া 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও ভারতে গ্রেপ্তার
  • মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  • ফসল রক্ষা বাঁধে দুর্নীতি সুনামগঞ্জে বিক্ষোভ
  • কুমিল্লা সিটি করপোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
  • কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম