Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৪ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সোনাপুর হাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোনাপুর পশ্চিমপাড়ার আব্দুর রহিম গ্রুপের সঙ্গে একই গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস ও গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাসের পক্ষের লোকজনের বিরোধ তীব্র আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুর রহিম, জিন্নাহ, সেলিম, জিলাল বিশ্বাস ও শোভন বিশ্বাসসহ অন্তত ৫জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে; কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও কালুখালী সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: কালুখালীরাজবাড়ী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল
  • ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনকে কারাদন্ড
  • হেলিকপ্টারে চীনা কনে,মৌলভীবাজারে রাজকীয় আয়োজনে বিয়ে
  • রমজানের প্রথম শুক্রবার কাঁচাবাজারে সবজি-মাছের দাম চড়া, কমেছে মুরগির দাম
  • গাজায় স্টেডিয়াম নির্মাণে ফিফা দিচ্ছে ৫০ মিলিয়ন ডলার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম