Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ০২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার ও বিভিন্ন সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া ওরফে হেলিম মিয়া ওরফে ছিকন আলী (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর পাঁচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন ওরফে শাহ পরান ওরফে রূপন মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮),সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার নসিয়ারপুর গ্রামের শাহেদ মিয়া (২৬) এবং মৌলভীবাজার সদর উপজেলার পতন (শাহবন্দর) গ্রামের মো. অভি (২৪)।

অভিযানকালে তাদের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে একটি কাটার মেশিন,একটি ধারালো দা,একটি ছুরি, একটি লোহার পাইপ, একটি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট লম্বা একটি রশি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তার শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় চুরি ও নারী নির্যাতনসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া সেলিম মিয়ার বিরুদ্ধে সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চুরি ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। মবিল খান ও শাহেদ মিয়ার বিরুদ্ধেও একাধিক চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব
  • সিলেটের কোনো ওয়ার্ড অনুন্নত থাকবে না, এলইডি সড়কবাতি উদ্বোধনে সিসিক প্রশাসক
  • আগামী ৩০ এপ্রিল সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • সেলিম প্রধানের মুক্তির দাবিতে পরিবারের মানববন্ধন
  • সালথায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম