পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে রবিবার ( ২২ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জনি মিয়া (২৮), ১১ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী নাদিম প্রাং (২৯), নিয়মিত মামলার অভিযুক্ত মাদক ব্যবসায়ী নাহিদুল ইসলাম (২৫) গ্রেফতার করা হয়।
এছাড়াও সি আর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কছির সরদার, শ্রী বিমল রবিদাসকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক সকলকে বিধি মোতাবেক জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।

