Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাদুল্লাপুরে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:০৫ pm ২৩, মার্চ ২০২৫
in কৃষি
A A
0

গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীন পাটচাষীদের সচেতনায় আদর্শ পাটচাষী প্রশিক্ষণ এবং বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম  হল রুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

স্বল্পব্যয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে অধিক ফলন উৎপাদনের সচেতনায় উপজেলার ১১ ইউনিয়নের ৭৫ জন নারী পুরুষ আদর্শ পাটচাষী এ প্রশিক্ষণে অংশ নেয়।

প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণার্থী পাটচাষীদের সাথে মত বিনিময় করেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন -৩) মোঃ গোলাম ফারুক।

সাদুল্লাপুর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে  দিক নির্দেশনা ও পরামর্শমূলক বিশদ আলোচনা করেন,পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী।

এছাড়া প্রশিক্ষণে গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার মতিউল আলম ও  অতিরিক্ত উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম শাহিন ও সাংবাদিক আনোয়ার হোসেন। 

সবশেষে প্রশিক্ষণার্থীদের হাতে উন্নতমানের পাটবীজ  ও পলিথিনের ব্যবহাররোধে একটি পাটের ব্যাগ তুলে দেয়া হয়।

Tags: প্রশিক্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
  • জীবনে প্রথম একসঙ্গে ৯ টি কবর খুঁড়লাম, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক
  • জুলাই সনদ নিয়ে অহেতুক সৃষ্ট বিতর্ক কার্যকর সংসদের ক্ষেত্রে চ্যালেঞ্জ: স্পিকার
  • কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
  • ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম