Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্যাতিত শিশুর পাশে নাসের রহমান,চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত

Bangla FMbyBangla FM
৪:২৬ pm ১১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা-আইলাপুর এলাকার একটি দোকানে চকলেট কিনতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হওয়া তিন বছরের শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

পাশবিক নির্যাতনের শিকার হওয়া তিন বছরের শিশুটির মা, মঙ্গলবার (১১ মার্চ) জানান,’

গতকাল সোমবার (১০ মার্চ) রাতে নাসের রহমান সাহেব আমার সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান যে,তিনি শিশুটির চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন। পাশাপাশি মামলার সঠিক চার্জশিট তৈরি করতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং মামলার খরচও তিনি বহন করবেন বলে আশ্বাস দেন’।

শিশুটির মা আরও জানান,’ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন,কারণ বাসার মালিক তাকে হুমকি দিচ্ছেন। তিনি আরও জানান, ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি। তবে, নাসের রহমান তাকে আশ্বস্ত করে বলেন, “আপনি একা নন, আমি আপনার পাশে আছি।’

এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করলে,দোকান মালিক নজরুল ইসলামের ছেলে রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে,গতকাল সোমবার রাতে মৌলভীবাজার থেকে একটি প্রতিনিধি দল শিশুটির মায়ের সঙ্গে দেখা করতে যায়। প্রতিনিধি দলে ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ,ছাত্রদল নেতা আখলাকুর রহমান জাবের, জামিল আহমেদ তানভীর ও জুবেদ হোসেন। তারা শিশুটির জন্য ফল এবং চকলেট নিয়ে যান এবং নাসের রহমানের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

বর্তমানে শিশুটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাসের রহমান জানিয়েছেন,শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি আরও সহায়তা প্রদান করবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
  • ঝালকাঠিতে নবনির্বাচিত দুই এমপিকে নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
  • বাউফল পাবলিক মাঠে শুকরিয়া সমাবেশে জনসমুদ্র
  • শপথের পর প্রথমবার নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইনের আগমন
  • জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম