Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

Bangla FMbyBangla FM
১০:৪৫ am ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ মোড়ল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার সকালে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজসংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গদাইপুর নতুন বাজার থেকে ছেড়ে আসা একটি ১৫০ সিসির (FZ) মোটরসাইকেল (খুলনা-হ ১৪-০৯৪২) ও বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে এবং তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফিরোজ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথেই তিনি মারা যান।

নিহত ফিরোজ পাইকগাছা উপজেলার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল চালক আরাফাত (২৭), চেচুয়া গ্রামের মেয়াজান আলী গাজীর ছেলে এবং বাইসাইকেল চালক প্রসেনজিৎ বিশ্বাস (২৫), হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে। আহত দু’জনকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, “তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। একজনকে খুলনায় রেফার করা হয়েছিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত: দেবপ্রিয়
  • নড়াইলে বাড়ির পাশে বৃদ্ধর ঝুলন্ত ম**দেহ উদ্ধার
  • নাওডোবা বাস সংঘর্ষে হেল্পার নিহত, ৫ আহত, ঢাকামুখী লেন বন্ধ
  • দিনাজপুরে বাস ও স্কুল ভ্যান সংঘর্ষ, শিক্ষার্থী নিহত
  • লেবু যখন ডিমের সমান দামে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম