Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাবনার বেড়ায় শখের মোটরসাইকেল দিয়ে বেকারত্ব দূর করতে রাইড শেয়ারিং চালু

Bangla FMbyBangla FM
৬:১১ pm ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, পাবনা
এম এস রহমান:

বেকারত্বের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ—শখের মোটরসাইকেল নিয়ে রাইড শেয়ারিং চালু করলেন পাবনার বেড়া উপজেলার কয়েকজন তরুণ। সোমবার (২৬ মে) দুপুরে কাশিনাথপুর মোড়, কাজিরহাট ফেরিঘাট মোড় ও নাজিরগঞ্জ মোড়ে একযোগে এই সেবার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় সভাপতিত্ব করেন উদ্যোক্তা মাহদী হাসান। সঞ্চালনায় ছিলেন আরিফ মাহমুদ ও রবিউল আওয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর শরীফুল আলম শরীফ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি তারেক আহমেদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এ খালেক।

বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। বেকার যুবসমাজ কর্মহীন সময় পার করতে গিয়ে অনেক সময় মাদক বা অপরাধে জড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে রাইড শেয়ারিং সেবা চালুর মতো উদ্যোগ প্রশংসনীয়। তারা এ উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকাবাসীর সহমর্মিতা কামনা করেন।

অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী প্রামাণিক, যুবদলের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুস সালাম, আব্দুস সামাদ ফকির, জাসাসের সদস্য সচিব এস এম মাহবুব হোসেন প্রমুখ।

উদ্যোক্তা মাহদী হাসান বলেন,

“আমরা কয়েকজন বন্ধু মিলে এ উদ্যোগ নিয়েছি যেন এলাকার যুবসমাজ কর্মমুখী হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী কিংবা জরুরি প্রয়োজনে রাইড শেয়ারিং হতে পারে সময় সাশ্রয়ী ও নিরাপদ মাধ্যম।”

তিনি আরও জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা চালু থাকবে। কাশিনাথপুর–কাজিরহাট–নাজিরগঞ্জ রুটে রাইডাররা নিয়মিত চলাচল করবেন। আগামী কোরবানির ঈদের পর একটি মোবাইল অ্যাপ চালু করা হবে, যা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিখোঁজ ব্যাংক কর্মকর্তা, চার দিন পর মরদেহ উদ্ধার
  • বিড়াল দেখাশোনা করে চীনের তরুন লাখপতি
  • যুদ্ধের ছায়ায় জ্বালানি সংকট
  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম