Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে মাদকসহ জামাই-শ্বশুড় গ্রেফতার

Bangla FMbyBangla FM
২:৩৩ pm ১৯, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর  প্রতিনিধি :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার ১৯ এপ্রিল জামাই-শ্বশুড়কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সজিব আহমেদ ও তার শ্বশুড় মো. রইছ উদ্দিন। তাদের নিকট থেকে ১হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদের দেহ ও ঘর তল্লাশী করে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। ৮টি প্যাকেটে ২শ করে ও ২টি প্যাকেটে ১শ করে ইয়াবা ট্যাবলেট রয়েছে। সজিব আহমেদ ওই এলাকার আব্দুল কদ্দুছের পুত্র।

তিনি আরও জানান, তার শ্বশুড় মো. রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম (নাম্বার) উত্তোলন করে এ সিম দিয়ে জামাই ব্যবসা করে আসছিলো। রইছ উদ্দিন ওই এলাকার নুর হোসেনের পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যবসার সাথে আরও কারা জড়িত আছে, তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অপরাধমাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম