Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫ আগস্ট ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা: ফারুকী

Bangla FMbyBangla FM
১০:১২ am ১৯, জুন ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

স্টাফ রিপোর্টার:
এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফারুকী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে ১ জুলাই থেকে দেশজুড়ে নানা কর্মসূচি শুরু হবে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। ১৪ জুলাই থেকে শুরু হবে মূল আয়োজন। আমরা চাই, এই কর্মসূচি যেন ৫ আগস্টের মতো একটি ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে তোলে, যেভাবে আন্দোলনের সময় পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল।”

তিনি জানান, রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ‘জাতীয় দিবস’ হিসেবে চূড়ান্ত ঘোষণা এবং সরকারি ছুটির গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, “এই দিবস কেবল স্মরণ দিবস নয়, এটি গণতন্ত্র, মানুষের অধিকারের আন্দোলন এবং রাষ্ট্রগঠনের স্মারক দিন হিসেবেও বিবেচিত হবে।”

এছাড়াও, রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যমকে আধুনিকায়নের পরিকল্পনার কথা জানিয়ে ফারুকী বলেন, “বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের চিন্তা চলছে। বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করছেন।”

ফারুকীর ভাষায়, “রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা ও আধুনিকতা নিশ্চিত করা সময়ের দাবি। স্বায়ত্তশাসিত কাঠামো সেই পথে একটি বড় পদক্ষেপ হতে পারে।”

আসন্ন কর্মসূচির বিস্তারিত আগামী সোমবার (২৩ জুন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

Tags: ৫ আগস্টছাত্র-জনতার আন্দোলন দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাহিদের বাসায় গেলেন তারেক রহমান
  • রামপালে নির্বাচনী সহিংসতা: সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত ৪
  • বরিশাল বিভাগের রেকর্ড! ভোলা-৪আসনে নয়নের ঐতিহাসিক জয় 
  • বাংলাদেশের সরকার তারেক রহমান হোক , হাতিয়ার সরকার আমরা
  • মাদারীপুর-১ আসনে ‘জাহাজ’ প্রার্থীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম