Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূঞাপুরে ‘মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Bangla FMbyBangla FM
১০:০৯ am ১৫, জুন ২০২৫
in সংগঠন
A A
0

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ১৪ জুন শুক্রবার ভূঞাপুর কাঁচা বাজার সংলগ্ন ভূঞাপুর শপিং কমপ্লেক্সের ফ্রেন্ডস কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় দিনব্যাপী এ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইমুর রাহাত রায়হান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মো. তারিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান শাহরিয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কথাসাহিত্যিক হামিদুর রহমান, এবং ব্যারিস্টার হাসনাত জামিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অর্চনা শর্মা, রমা রানী ভৌমিক, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম এবং আমিনুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া খাতুন।

আলোচনায় বক্তারা মানবসেবা, তরুণদের সমাজ উন্নয়নে ভূমিকা এবং ভূঞাপুরের চলমান বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে সংগঠনের নিয়মিত রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী ১১ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ভূঞাপুরবাসীর জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বামীর জীবন বাঁচাতে কন্যা সন্তান বিক্রির আকুতি
  • শ্যামনগরে শহীদ অলিউল্লাহ’র পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
  • কাতারে বিশ্বের বৃহত্তম গ্যাস স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষতি
  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম