সহিদুল করিম বিপ্লব
রাজধানী ডিএমপির গুলশান থানা এলাকা হতে প্রায় ৩৪ লক্ষ টাকা মূল্যের ৪১৮.৫ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ এপ্রিল ২০২৬ ইং আনুমানিক ০২৩০ ঘটিকার সময় র্যাব-১, সিপিসি-১, উত্তরা ঢাকা গোপন সংবাদ ও বিশস্ত সূত্রের মাধ্যমে জানতে পারেন যে, ডিএমপি ঢাকার য়াত্রাবাড়ী এলাকা হতে কতিপয় ব্যাক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে প্রাইভেটকার যোগে গুলশানের দিকে আসবে। তাৎক্ষণিক আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-১, রোড নং-০২, বাড়ী নং-২২ এর সামনে পাকা রাস্তার উপর পৌছাইয়া টহল টিমের সহায়তায় চেকপোস্ট স্থাপন করিয়া তল্লাশী কার্যক্রম পরিচালনা করা কালীন একই তারিখ ০৩২২ ঘটিকার সময় ০১ টি খয়েরী রংয়ের প্রাইভেটকার সহ আসামী মোঃ জাহাংগীর আলম (৪৬) ’কে ৪১৮.৫ লিটারবিদেশী মদ যাহারা আনুমানিক মূল্য ৩৩,৪৮,০০০/- ( তেত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা) সহ গ্রেপ্তার করা হয়।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামী’কে ডিএমপি ঢাকার গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

