সাঘাটা, গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামি আন্দোলন(চরমোনাই পীর) সাঘাটা থানার আমির ও জেলা কমিটির সদস্যসহ ৪০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগাদান করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখা আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের বাংলাদেশ ইসলামি আন্দোলন(চরমোনাই পীর) সাঘাটা থানার আমির ও জেলা কমিটির সদস্য হযরত মাওঃ মোঃ আসাদুল্লাহ আল গালিবসহ, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) উপজেলা শাখার নেতা হাফেজ রাসেল, হাফেজ জোবায়দুল ইসলাম, হাফেজ সাদ্দাম হোসেন, হাফেজ আব্দুল মালেকসহ আরও ৪০ জন নেতা-কর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা – ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আলী। জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা আমির মাওলানা ইব্রাহিম আলী ও উপজেলা বাইতুল মাল সম্পাদক জাহিদুল ইসলাম ।
অনুষ্ঠানে বক্তব্যে দাঁড়িপাল্লার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আলী। বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আদর্শিক রাজনীতি ও সৎ নেতৃত্বের কারণে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) সাঘাটা উপজেলার আমির, আসাদুল্লাহ আল গালিব জানান, ইসলামী আদর্শ বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীকে সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে স্বতঃস্ফূর্ত ভাবে এতে যোগদান করেছেন।
যোগদানকৃত নেতাকর্মীরা জুমারবাড়ি ইউনিয়নে আয়োজনকৃত রেলি ও আলোচনা সভায়ও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।

