Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৩ pm ৩০, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আল আমিন হোসেন, ​পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে মোঃ আলিফ শেখ (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়ার নিজ বাড়ির পাশে খেলার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলিফ শেখ ভুরকুলিয়ার মোঃ রফিকুল ইসলাম বুরোর ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটি বাড়ির সামনের কচু গাছ ও ভুট্টা খেতে খেলাধুলা করছিল। কিছু সময় পর সে দৌড়ে বাসায় এসে তার মাকে জানায় যে, তার ডান পায়ের গোড়ালি কেটে গেছে। তাৎক্ষণিকভাবে শিশুটির মা বিষয়টি গুরুত্ব না দিয়ে ক্ষতের স্থানে দাঁত মাজার পেস্ট লাগিয়ে দেন।
​কিছুক্ষণ পর শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়াতে গেলে তার মুখ দিয়ে ফেনা বের হতে দেখেন। তখনই পরিবারের সদস্যদের সন্দেহ হয় যে, শিশুটিকে বিষধর সাপে কামড়েছে। পরে শিশুটির চাচা মোঃ শহিদুল ইসলাম দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

​অকাল এই মৃত্যুতে শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের সময় ৩৭৭ সড়ক দুর্ঘটনায় ৩৯৪ নিহত
  • উজিরপুরে স্বঘোষিত চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • সৃজনশীল সমাজ গঠনে মুক্তাগাছায় ‘মকবুল ফাউন্ডেশন’-এর ব্যতিক্রমী ঈদ আয়োজন
  • রাজশাহীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন
  • জ্বালানি তদারকিতে ফেনীর ফিলিং স্টেশনে ২৮ ট্যাগ অফিসার নিয়োগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম