Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎কক্সবাজারে মানবপাচারের কবল থেকে ৪ জন উদ্ধার,২ জন আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪২ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি :

‎কক্সবাজারের টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী এলাকা থেকে মুক্তিপণ আদায় ও মানব পাচারে অপহরণের শিকার ৪ জনকে উদ্ধার ও ২ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব। সিপিসি-১ টেকনাফ, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্ত্বর এলাকায় অবস্থানকালে সিপিসি-১ টেকনাফ, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে কতিপয় সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা জোর পূর্বক কিছু রোহিঙ্গাদের অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ে একটি সিএনজি চালিত অটোরিক্সাযোগে টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী নিয়ে যাচ্ছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত পূর্বক টেকনাফ সদরের পর্যটন বাজার হতে মেরিন ড্রাইভগামী আমির আহম্মদ (৬০), পিতা-মৃত আমির হামজা, দক্ষিণ লম্বরী, টেকনাফ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তা উপর চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশিকালে সন্দেহজনক সিএনজি চালিত অটোরিক্সা থামালে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয়দের সহযোগিতায় ২ জন আসামিকে ধৃত করা হয়। আটকরা হল নেয়ামত উল্লাহ (২৯), পিতা-মৃত হাবিব উল্লাহ ও শাহ আলম (৩৭), পিতা-মৃত নবী হোসেন, নতুন পল্লান পাড়া, টেকনাফ সদর। ঘটনাস্থল হতে ৩টি চাবিসহ সিএনজি চালিত ১টি অটোরিক্সা জব্দ করা হয়।

উদ্ধার একজন জানান, ওইদিন দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্পের সামনে হতে পলাতক ও অজ্ঞাতনামা আসামীরা সিএনজিযোগে অপহরণ করে ঘটনাস্থলে নিয়ে আসে এবং মাঝ পথে সিএনজি চালিত অটোরিক্সার ভিতর আটক পূর্বক মারধর করে তার পরিবারের নিকট ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

অন্যান্য উদ্ধাররা জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামীরা ভিকটিমদের জবরদস্তিমূলক বিভিন্ন জায়গা এবং পথিমধ্য হতে অপহরণ করে ধাপে ধাপে বর্ণিত ভিকটিমদের ঘটনাস্থলে এনে মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। ভিকটিমদের আটক রেখে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে প্রত্যেক ভিকটিমদের পরিবারের নিকট ১ লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাদের মালেশিয়া পাচার করার হুমকি দেয়। মুক্তিপণের টাকা না দেওয়ায় ভিকটিমদের কিলঘুষি ও লাথি মেরে জখম করে।
‎
‎উদ্ধার ভিকটিমদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: অপরাধগ্রেফতারপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের জব্দ করা অর্থ ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: আল জাজিরার দাবি
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস
  • ‎কক্সবাজারে মানবপাচারের কবল থেকে ৪ জন উদ্ধার,২ জন আটক
  • ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার বৈঠক শেষ
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম