মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার:
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটে।
পুঠিয়া থানার ওসি মোজ্জাম্মেল হক জানান, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে ট্রাকটি ঝলমলিয়া কলাহাটে ঢুকে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতদের নাম ও বয়স:
সিয়াম (১৫), নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে
মুনকের প্রামানিক (৩৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে
সেন্টু (৪০), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে
ইসলাম উদ্দিন (৬০), চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে
আহত রায়হান আলী (৪০), পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিন।
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট উদ্ধার কাজ চালায়।


