রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশে রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাদাবাজমুক্ত করতে রুপগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ক্রাইম জোন খ্যাত চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে মাদক বিরোধী অভিযান চালিয়েছেন রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাত ১১ টা থেকে শুরু হওয়া বৃহস্পতিবার ভোর ৩টা পর্যন্ত টানা ৪ ঘন্টা অভিযান চালিয়ে ১২শত পুরিয়া গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ী ও তিনজন পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার সিরাজ মিয়ার মেয়ে জ্যোতি, বরকত উল্লার ছেলে তানজিল, গিয়াস উদ্দিনের ছেলে তপন ও বেলায়েত হোসেনের ছেলে ইব্রাহিম।
এ বিষয়ে নারায়ণগঞ্জ (গ-সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশে রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং রূপগঞ্জ মাদক, সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত হওয়ার আগ পর্যন্ত চলবে এ অভিযান।

