Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় ৪ শিশু আক্রান্ত, বাড়ছে সতর্কতা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ০২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ, স্বাস্থ্য
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে হাম ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হয়েছে চার শিশু। এর মধ্যে দুইজন হাম এবং দুইজন রুবেলা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সাম্প্রতিক এই সংক্রমণের ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, পাশাপাশি স্বাস্থ্য বিভাগও নিয়েছে বাড়তি সতর্কতা।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, হামে আক্রান্ত শিশুদের জ্বর, শরীরে লাল ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।অন্যদিকে রুবেলা তুলনামূলকভাবে কম গুরুতর হলেও শিশু ও বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো চিকিৎসা না নিলে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নির্ধারিত সময়ে টিকাদান সম্পন্ন না হওয়া বা টিকাদানে অনীহার কারণে এ ধরনের সংক্রমণ বাড়তে পারে। তাই শিশুদের এমআর (Measles-Rubella) টিকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল জানান, হাম মোকাবেলায় হাসপাতালে চার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে দুইজন হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিয়ে সুস্থতার পথে রয়েছে এবং বর্তমানে তারা বাড়িতে চিকিৎসাধীন।

অন্যদিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, আক্রান্ত শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে। ২০১৮ সালের পর বড় পরিসরে টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় এ ধরনের সংক্রমণ দেখা দিতে পারে বলে তিনি উল্লেখ করেন। হাম সন্দেহে ৬ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তার মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। পাশাপাশি রুবেলায় আরও দুইজন আক্রান্ত শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে বিস্তার না ঘটে। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।

Tags: ঠাকুরগাঁওশিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যনগরে ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে সংবাদ নিয়ে নিন্দা ও প্রতিবাদ
  • বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
  • রাজনগরে ঝড়ে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও’র সহায়তা
  • সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
  • ​ব্রাহ্মণপাড়ায় বোরো ধানে ‘ব্লাস্ট’ রোগের হানা: কৃষকের চোখে এখন দুশ্চিন্তার জল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম