Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে দুর্নীতিবাজ, ধান্দাবাজ, দখলবাজ বা লুণ্ঠনকারীর স্থান নেই: বিএনপি নেতা মহসীন মিয়া মধু

Bangla FMbyBangla FM
৫:০২ pm ২৩, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:  

শ্রীমঙ্গল উপজেলার শহরের ভানুগাছ রোডস্থ রেলওয়ে মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসীন মিয়া মধু। তিনি বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষ শান্তিপ্রিয় এবং সম্প্রীতির মধ্যে বসবাস করে। এখানে কোনো দুর্নীতিবাজ, ধান্দাবাজ, দখলবাজ বা লুণ্ঠনকারীর স্থান নেই। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। কোনো চাঁদাবাজের ঠিকানা শ্রীমঙ্গলে হবে না, এটা পরিষ্কার জানিয়ে রাখতে চাই।”

শনিবার (২২ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে মহসীন মিয়া মধু আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। এই দলের নাম ভাঙিয়ে যারাই অপকর্ম করবে, তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। ইফতার মাহফিল বা খেলাধুলার নামে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে কেউ চাঁদা দাবি করলে তাকে প্রমাণসহ আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না।”

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “চাঁদাবাজি ও লুটপাটের কারণে আওয়ামী লীগের অনেক নেতাকে দেশ ছাড়তে হয়েছে। আমরা এমন কোনো অপকর্ম সহ্য করব না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশি মিছবাহুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ শামীম, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ঈমানী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ম আহ্বায়ক তারেক খন্দকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, এমদাদুল হক, মকবুল হোসেন, এম এ কাইয়ুম, আব্দুর রহিম, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, টিটু দাস এবং শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাজুল ইসলাম প্রমুখ।

মহসীন মিয়া মধুর এই বক্তব্যে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তার এই কঠোর অবস্থান চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে।

Tags: ইফতার মাহফিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম