Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ ঢাকাস্থ দুর্গাপুরবাসী

Bangla FMbyBangla FM
৭:১৮ am ২৩, মার্চ ২০২৫
in সংগঠন
A A
0

নূর আলম, নেত্রকোণা

ঢাকায় বসবাসকারী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার নাগরিকদের সংগঠন ‘সুসঙ্গ দুর্গাপুর সমিতি’ ঢাকা’র ইফতার মাহফিল ও দুর্গাপুর উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র  মিলনায়তনে শনিবার (২২ মার্চ) এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

এতে ঢাকায় বসবাসকারী দুর্গাপুরের বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকগণ অংশগ্রহণ করেন। 

রাজনীতি যার যার,দুর্গাপুর সবার – ভাবনাকে  সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা.দিবালোক সিংহ।

উন্নয়ন ভাবনা,মতবিনিময় ও সম্প্রীতির এই মিলনমেলার আলোচনা পর্বে অনুষ্ঠানের বিশেষ সম্মানিত অতিথি ব্যারিস্টার কায়সার কামাল বলেন,এই ইফতার আয়োজনে এসে সম্মানিত বোধ করছি। এটা আমাদের প্রত্যেকের জন্য এক আনন্দের উপলক্ষ। ঈদের যেমন আনন্দ তেমনি ঈদের আগে আরেকটি আনন্দ হচ্ছে এই মিলনমেলা। 

প্রকৃত অর্থে দুর্গাপুর একটি অনন্য সাধারণ উপজেলা। কৃষ্টি-সংস্কৃতি-শিক্ষা-পরিবেশ- মানুষের কর্ম-পাহাড়-সমতল- নদী সবকিছু মিলে দুর্গাপুর একটি অনন্য সাধারণ উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। সেই উপজেলাকে আমরা প্রত্যেকেই আমাদের মায়ের সাথে তুলনা করে গড়ে তুলতে হবে। অপার সম্ভাবনার জায়গা হচ্ছে দুর্গাপুর। প্রত্যেকের স্বপ্নকে আলিঙ্গণ করে আগামীর দুর্গাপুর গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ডা. দিবালোক সিংহ বলেন,আমাদের প্রাণের দুর্গাপুরকে সকল নাগরিক সম্মিলিতভাবে চমৎকার কর্মসৃজনের মাধ্যমে এগিয়ে নিতে হবে। ইতিহাস-ঐতিহ্যের এই উপজেলার সংস্কৃতি অনেক প্রাচীন। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সকলের তরে বসবাস। পারস্পরিক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমাদের সমাজ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুসঙ্গ দুর্গাপুর সমিতি ঢাকা’র সভাপতি এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজয় চক্রবর্তী। এই আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন  সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

Tags: ঐক্যবদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চার মামলায় খায়রুল হকের জামিন
  • উজিরপুরে প্রতিবন্ধী কাওসারের মুদির দোকানে অগ্নিসংযোগ
  • স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
  • কারামুক্ত সাবেক মেয়র নজরুল সওদাগর
  • ফিলিং স্টেশন হামলায় ছাত্রনেতার মৃত্যু, টার্মিনাল অচল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম