Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ

Bangla FMbyBangla FM
১০:৩১ am ১২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

নোয়াখালীর সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুর মারার বিষ খেয়ে ওই তরুণ আত্মহত্যা করে।  

বুধবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন রাস্তার পাশের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।  

নিহত তরুণের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুর নবী গাজীর ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা করিমপুর গ্রামের কালামিয়ার পোল সংলগ্ন মেহগুনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময় সেখানে তিনি কামরুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার শৌরচিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সুধারাম থানার সেকেন্ড অফিসার (এসআই) শ্রীবাস চন্দ্র দাস বলেন, কামরুল বেকার ছিলেন। প্রায় শ্বশুর বাড়িতে থাকতেন, নিজের বাড়িতে কম থাকতেন। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করতেন। তার মরদেহের পাশে ইঁদুর মারার বিষের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।      

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম