Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইডে ৩৭ শ্রমিকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১:০১ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা, বিশ্ব
A A
0
২০২৪ সালের নভেম্বরে উত্তর-মধ্য নাইজেরিয়ার পাসেলিতে একটি অবৈধ লিথিয়াম খনির স্থানে বিশ্রাম নিচ্ছেন একজন শ্রমিক

২০২৪ সালের নভেম্বরে উত্তর-মধ্য নাইজেরিয়ার পাসেলিতে একটি অবৈধ লিথিয়াম খনির স্থানে বিশ্রাম নিচ্ছেন একজন শ্রমিক

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি পরিত্যক্ত খনিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় অন্তত ৩৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্লেটো রাজ্যের ওয়াস অঞ্চলের কাম্পানি সম্প্রদায়ের একটি খনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রয়টার্স পুলিশের একটি সূত্র ও তাদের হাতে আসা নিরাপত্তা প্রতিবেদনের বরাতে জানায়, এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি একটি অব্যবহৃত সিসা খনি। সেখানে জমে থাকা খনিজ পদার্থ থেকে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই গ্যাসের প্রভাবে শ্রমিকরা শ্বাসরোধে মারা যান।

প্লেটো রাজ্য সরকার নির্দিষ্ট মৃতের সংখ্যা নিশ্চিত না করলেও জানিয়েছে, অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং বেশ কয়েকজন নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে, যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে।

নাইজেরিয়ার খনিজ সম্পদমন্ত্রী ডেলে আলাকে জানান, স্থানীয় গ্রামবাসীরা গ্যাসের বিষাক্ততা সম্পর্কে না জেনেই খনিজ সংগ্রহের জন্য সুড়ঙ্গে প্রবেশ করেছিলেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।

তিনি পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থলের আশেপাশের সব খনি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, নাইজেরিয়ায় অবৈধ খনন দীর্ঘদিন ধরেই বড় উদ্বেগের বিষয়। এসব কার্যক্রমে সরকারি তদারকি ও ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

Tags: নাইজেরিয়ার খনিজ সম্পদমন্ত্রীনাইজেরিয়ার মধ্যাঞ্চলেবিষাক্ত গ্যাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানে ব্যাংকের সময়সূচি
  • পাংশায় প্রতারণা মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার
  • নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইডে ৩৭ শ্রমিকের মৃত্যু
  • নরওয়ের রকেট আর পৃথিবীর এক শীতল বিকেল    
  • রাঙ্গামাটিতে জেলা পরিষদ সদস্য মনোনীত করার দাবি, কৃষক দলের সভাপতিকে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম