Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাসানচর থেকে পলাতক ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৪ pm ১৪, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সন্দ্বীপে ৩৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সন্তোষপুরের বটগাছতলা ইলিশ ঘাট এলাকায় স্থানীয়রা রোহিঙ্গাদের একটি দল দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২৩ জন শিশু-কিশোর রয়েছে।

আটক রোহিঙ্গাদের দাবি, পাঁচ হাজার টাকার বিনিময়ে একটি দালাল চক্র তাদের চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে পৌঁছে দেওয়ার কথা বলেছিল। সে উদ্দেশ্যে গত মঙ্গলবার তারা আশ্রয়শিবির থেকে বের হয়ে একটি প্যারাবনে লুকিয়ে ছিলেন। পরে বুধবার রাতে তাদের একটি ছোট নৌকায় তোলা হয়। তবে সেই নৌকাটি তীরের কাছে ডুবে গেলে তাদের অন্য একটি নৌযানে তোলা হয়। কিন্তু সীতাকুণ্ড উপকূলে পৌঁছানোর আগেই নৌযানটির জ্বালানি শেষ হয়ে যায় এবং সেটি তিন দিন সাগরে ভাসতে থাকে। পরে সন্দ্বীপের কাছে তাদের নামিয়ে দেওয়া হয়।

রোহিঙ্গাদের অভিযোগ, দালাল চক্রটি অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে। আটক এক নারী জোহরা বেগম জানান, তার কাছ থেকে আট আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নৌযানের মাঝির কাছে একটি আগ্নেয়াস্ত্র এবং অন্য কয়েকজনের কাছে ছুরি ছিল।

আটক রোহিঙ্গাদের কয়েকজন বলেন, তাদের অধিকাংশের গন্তব্য ছিল কক্সবাজারের টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, যেখানে তাদের স্বজনেরা থাকেন। তবে একজন নারী রংপুরে তার শ্বশুরবাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ নূর জানান, আটক রোহিঙ্গাদের সাময়িকভাবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ ভবনে রাখা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের আবার ভাসানচরের আশ্রয়শিবিরে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

Tags: ভাসানচররোহিঙ্গাসাগরে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি
  • বকশীগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্র গ্রামে স্থানান্তর
  • মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই: ত্রাণ মন্ত্রী
  • জ্বালানি সংকট ও ভাড়ার নৈরাজ্যে অনিশ্চয়তায় ঈদযাত্রা
  • নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম