Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্ষণের শাস্তির দাবিতে বেনাপোলে বিক্ষোভ ও মানববন্ধন

Bangla FMbyBangla FM
৯:১৬ am ১১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

হুমায়ন কবির মিরাজ:

দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।

মঙ্গলবার সকাল ১২টার দিকে সংগঠন দুটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ মিছিলটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি স্থানে মানববন্ধনে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন, যেখানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে আয়োজক সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, “সোনার বাংলায় ধর্ষকদের কোনো স্থান নেই। এ ধরনের ঘৃণ্য অপরাধের একমাত্র শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রনি, শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি এবং আরও অনেকে।

সম্প্রতি সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, ধর্ষণের মতো অপরাধ রোধে কঠোর আইন প্রণয়ন ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে।

Tags: ধর্ষণের শাস্তির দাবিতে বেনাপোলেবিক্ষোভ ও মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম