জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এবার একসাথে প্রায় ৩৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান। তিনি জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসক আরও বলেন, ঈদ জামাতে ভিআইপি কাতারে জায়নামাজ রাখা হবে, নারীরাও নামাজে অংশ নিতে পারবেন। পর্যাপ্ত আলো এবং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসারও সুবিধা থাকবে। বৃষ্টির সম্ভাবনার জন্যও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

