Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামে আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Bangla FMbyBangla FM
৭:৫৮ am ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


আবদুর রহিম (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):

জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য আতিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আতিকুর রহমান মানিকের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শওকত আজম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দলীয় আদর্শ, গঠনতন্ত্র ও শৃঙ্খলার প্রতি অটল থেকে দেশের গণতন্ত্র ও সুশাসনের প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিকতা রক্ষা করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। দলের অভ্যন্তরীণ অরাজকতা ও নৈতিকতার প্রতি অসঙ্গতিপূর্ণ যেকোনো আচরণ দল হিসেবে গ্রহণযোগ্য নয়। অভিযোগের সুস্পষ্ট সত্যতা পাওয়ায় তাকে ওয়ার্ড বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দলের শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি আমরা কখনো আপস করব না। দীর্ঘদিনের যোগসূত্র থাকলেও কেউ দলীয় আদর্শ থেকে বিচ্যুত হলে তাদের বিরুদ্ধে দল কঠোর এবং শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ, শৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বিক স্বার্থ রক্ষায় দলের দায়বদ্ধতার প্রতিফলন। দলীয় ঐক্য ও শক্তিকে দৃঢ় করতে চট্টগ্রাম মহানগর বিএনপি সকল নেতাকর্মী ও সমর্থকদের দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছে।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছাত্রদলের আলোচিত সভাপতি পদপ্রার্থী কে এই আরিফ?
  • চরভদ্রাসনে নিম্নমানের পচা মাংসর বিরিয়ানি বিক্রি
  • কাতারে ফের হামলা চালালে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
  • প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দেলোয়ারের লড়াই, জীর্ণশীর্ণ ভাঙা ঘরেই প্রতিবন্ধী ছেলের আশ্রয়
  • সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে শামা ওবায়েদের ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম