Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ফসলের মাঠে মিললো ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি

Bangla FM OnlinebyBangla FM Online
২:২০ pm ২৯, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার একটি ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল ৯টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের কৃষক জয়দুল (৪২), পিতা মৃত হানিফ, সকালে নিজের জমিতে পটলের আবাদ শুরু করেন। খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খননের সময় মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন তিনি। পরে মাটি সরিয়ে দেখতে পান বিপুল পরিমাণ গুলি মাটির নিচে পোঁতা রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি বদলগাছী থানায় অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খনন করে ৩২৫ পিস থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গুলিগুলো দীর্ঘদিন আগে-প্রায় ২০ থেকে ২৫ বছর কিংবা তারও বেশি সময় আগে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় গুলিগুলো দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, “গুলিগুলো কীভাবে এবং কারা এখানে পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া গুলিগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে নতুন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস
  • কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন
  • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে তেল মিলবে না
  • বেড়েছে স্বর্ণের দাম
  • দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম