Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চৌহালী সচেতন ছাত্র সমাজের সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা সভাপতি ইসমাইল, সাধারণ সম্পাদক রাকিব

Bangla FMbyBangla FM
৫:৩০ am ২০, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান,মাভাবিপ্রবি প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৃহত্তম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (সিএসএস) সপ্তমবারের মতো তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

শুক্রবার (২০ জুন) সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন নেতৃত্বে ইসমাইল-রাকিব

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান (বাপ্পী)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: ইমরান হোসাইন (বুটেক্স), আশিকুর রহমান রানা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইদুল ইসলাম (চৌহালী সরকারি কলেজ), পিয়ারুল ইসলাম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়)
  • যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান সায়মন (আইইউবিটি), মুছা মিয়া (পাবনা মেডিকেল কলেজ), আসাদুল ইসলাম (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ), নাহিদ হোসেন (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), নুরুল ইসলাম (সিটি ইউনিভার্সিটি), জোনায়েদ ইসলাম পলক (ইসলামিক বিশ্ববিদ্যালয়)
  • সাংগঠনিক সম্পাদক: হাবিব মুহিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
  • সদস্য: রাসেল রানা (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

নেতৃবৃন্দের প্রতিক্রিয়া

কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন,

“সততা, মানবিকতা ও সৃষ্টিশীল চেতনার শক্তিকে ধারণ করে আমরা CSS-এর নতুন দায়িত্ব গ্রহণ করছি। চৌহালীর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী এক বছরে শিক্ষাবৃত্তি কর্মসূচি বিস্তৃত করব, পাশাপাশি স্বাস্থ্যসেবা ক্যাম্প ও গণিত- বিজ্ঞান অলিম্পিয়াডের মতো কর্মসূচি চালাব।”

সাধারণ সম্পাদক রাকিবুল হাসান (বাপ্পী) বলেন,

“CSS শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের জন্য কাজ করার একটি অঙ্গীকার। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতার বিভিন্ন ক্ষেত্রে কাজ করব। আমাদের লক্ষ্য—চৌহালীকে একটি মানবিক ও সচেতন মডেল উপজেলায় রূপান্তর করা।”

প্রতিষ্ঠা ও কর্মকাণ্ড

২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সচেতন ছাত্র সমাজ (CSS) শুরু থেকেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে:

  • গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
  • বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড
  • ভর্তি সহায়তা ও একাডেমিক ক্লাস
  • রক্তদান কর্মসূচি
  • স্বাস্থ্যসেবা ক্যাম্প
  • দুর্যোগকালীন ত্রাণ বিতরণ
  • স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রায় এক দশক ধরে CSS চৌহালী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন জানান, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম