Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, মামলা দায়ের: পলাতক অভিযুক্ত শিক্ষক

Bangla FMbyBangla FM
৫:৫৬ pm ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ফরিদপুর প্রতিনিধি ,মোঃ আসাদুজ্জামান মিয়া:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তি রুপাপাত ইউনিয়নের পুতুমদিপাড়া গ্রামের বাসিন্দা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল মণ্ডল ওরফে বাগান মাস্টার (৬২)।

রোববার (২২ জুন) বিকেলে ভুক্তভোগী ওই কলেজছাত্রী বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলার নম্বর: ২০/২০২৫।

ভুক্তভোগী নারী একজন বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী এবং সাত বছরের এক সন্তানের জননী। জানা যায়, তিনি স্বামী পরিত্যক্তা হিসেবে গ্রামের বাড়িতে বসবাস করছেন। এ সুযোগে অভিযুক্ত শিক্ষক বিমল মণ্ডল দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূ একা ঘরে অবস্থান করছিলেন। এ সময় ফাঁকা বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বাগান মাস্টার। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যান। এরপর থেকে তিনি ও তার সন্তানকে বারবার প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন ওই নারী।

সাহস সঞ্চয় করে অবশেষে থানায় গিয়ে তিনি ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।

অভিযুক্ত বিমল মণ্ডল নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে আমাকে ফাঁসানো হয়েছে।”

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ধর্ষণচেষ্টা ও হুমকির অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক মামলা গ্রহণ করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

Tags: অপরাধধর্ষণচেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম