Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী কারাগারে

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৬ am ৩১, মার্চ ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। তারা আদালতে সারেন্ডার করে জামিনের আবেদন করে ছিলেন। জামিনের বিরোধীতা করেন পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা।

জানা যায়, সরকার পতনের পর জামালপুর জেলার মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে নাশতকার মামলা হয়। দীর্ঘ দিন তারা পলাতক ছিলেন।

এর মধ্যে মাদারগঞ্জ উপজেলার চার মামলায় মোট আসামী ২৭ জন। বকশীগঞ্জ উপজেলার দুই মামলায় আসামী ৫জন।

মাদারগঞ্জের আসামীদের মধ্যে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামীলীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারী ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়ামসহ ২৭ জন।

তারা মাদারগঞ্জ উপজেলার ৪টি নাশকতা মামলার নামীয় আসামী।

বকশীগঞ্জ উপজেলার দুই মামলার আসামী ৫ জন। আসামীরা হলেন ইলিয়াস হোসেন, জুয়েল হাজারী, আরিফুল ইসলাম বানু, জালাল উদ্দিন ও মাজু মিয়া। তারা বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
৩০ মার্চ সোমবার দুপুরে তারা আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন না মঞ্জুর করেন বিজ্ঞ আদালতের বিচারক।
জামালপুর জেলা জজ কোর্টের পিপি আনিসুর রহমান গামা আসামীদের জামিনের আবেদনের বিরোধীতা করেন। তিনি বলেন, আসামীরা একাধিক নাশকতা মামলার আসামী। তাই জামিনের বিরোধীতা করা হয়েছে।

Tags: আওয়ামী লীগগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশালে ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড; ৮ দোকান পুড়ে ছাই
  • চীনকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ ক্রীড়া উপদেষ্টার
  • জামালপুরে ঝুকিঁর মুখে ১লাখ ২৬ হাজার হেক্টর ইরি-বোরো ধান
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সাবেক এমপির স্ত্রী
  • জয়পুরহাটে ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি; ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম