Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাশিয়া থেকে আসছে বিনা মূল্যের ৩০ হাজার টন পটাশ সার

Taslima TanishabyTaslima Tanisha
৮:৪৮ pm ১১, নভেম্বর ২০২৫
in Lead News, অর্থনীতি
A A
0

রাশিয়া বন্ধুত্ব ও আন্তরিকতার নিদর্শন হিসেবে বাংলাদেশে বিনামূল্যে ৩০ হাজার টন পটাশ সার আসছে। এটি সরবরাহ করবে দেশটির অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরাচেম গ্রুপ, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর আওতায়।

গ্রুপটির প্রধান নির্বাহী দিমিত্রি কনিয়েভ স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়কে বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদারে উরাচেম দীর্ঘদিন কাজ করছে, এবং বাংলাদেশকে বিনা মূল্যে সার প্রদান তাদের আন্তরিক সহযোগিতার অংশ।

ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমেনোভা বুধবার কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে চিঠি হস্তান্তর করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাব্যবস্থাপক (ক্রয়) আহমেদ হাসান আল মাহমুদ জানিয়েছেন, সার আসার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান মিয়া সাত্তার বলেন, “রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তাদের এই সহায়তা কৃষকদের জন্য বড় উপকার বয়ে আনবে।”

উল্লেখ্য, উরাচেম গ্রুপ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘদিন কাজ করে আসছে। গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পিজেএসসি ইউরালকালি বিশ্বের মধ্যে অন্যতম পটাশ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে পিজেএসসি ইউরালকালি জিটুজি ভিত্তিতে বাংলাদেশে এক মিলিয়ন টনের বেশি এমওপি সার সরবরাহ করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেক কমিটিতে পাস হবে: বন ও পরিবেশ মন্ত্রী
  • ঢাকায় অগ্নিকান্ডে নিহত নৌ-বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা’র লাশের অপেক্ষায় সৈয়দপুরবাসী
  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রদলের নতুন কমিটির গুঞ্জন, সভাপতি পদে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
  • পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম